প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৮:৪৯ পি.এম
মদনে যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি : আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ বেদবতী মিস্ত্রী।
উপজেলা বিএনপি,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা পুলিশ প্রশাসন,ফায়ার সার্ভিস,পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সরকারি- বেসরকারি স্কুল,কলেজ প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক,রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন এবং বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা,উপজেলা প্রেসক্লাব।উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনায় ও মোনাজাত করা হয়।
এরপর সকাল ৯ ঘটিকায় জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ , জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বয়ে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী । পরে উপজেলা পাবলিক হল রুমে যুদ্ধ আহত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও (২৪ জুলাই যুদ্ধ ) যোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ,বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, এবং উপজেলা হাসপাতালের রোগীদের ও বিভিন্ন এতিমখানার এতিমদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।