প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৬:৩৩ পি.এম
মদনে গরু দিয়া ধান খাওয়ার দ্বন্দ্বে বাচ্চু মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় গরু দিয়ে ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু মিয়া (৬৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার আটমাখনা গ্রামের পিছনের হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটেছে।
নিহত বাচ্চু তালুকদার (৬৫) উপজেলা নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়। আটমাখনা গ্রামের পেছনে হাওরে বন্ধকি জমিতে বোরো ধান আবাদ করেন নায়েকপুর পূর্ব পাড়া গ্রামের বাচ্চু তালুকদার।
কয়েক দিন ধরে পাশের আটমাখনা গ্রাম থেকে গরু এসে তার জমির ধান খেয়ে ক্ষতি করে আসছিল। বিষয়টি ওই গ্রামের লোকজনকে কয়েকবার জানান কৃষক বাচ্চু মিয়া, তবে এতে কোনো কাজ হয়নি নিয়মিত গরু দিয়ে ধানের জমি ক্ষতি করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকালে কৃষক বাচ্চু মিয়া জমিতে গিয়ে দেখেন, তার ধান ক্ষেত গরু খেয়ে তছনছ করে রেখেছে। বিষয়টি নিয়ে আটমাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুল ইসলাম (আতিকুল) (৪৫) সঙ্গে কৃষক বাচ্চু মিয়ার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আটমাখনা গ্রামের কুল ইসলাম (আতিকুল) উত্তেজিত হয়ে লাঠি দিয়ে কৃষক বাচ্চু মিয়া কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই কৃষক বাচ্চু মিয়া নিহত হয়।
এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।