প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৬:৩৭ পি.এম
কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার এপেক্স ফুটওয়্যার কারখানার সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারী সিরাজগঞ্জ থেকে তার ছেলেকে দেখতে কালিয়াকৈরে এসেছিলেন। তার ছেলে হরিণহাটি এলাকায় বসবাস করেন। এপেক্স ফুটওয়্যার কারখানার সামনের সড়ক পার হলেই ছেলের বাসা ছিল। কিন্তু রাস্তা পারাপারের সময়ই দুর্ঘটনার শিকার হয়ে তিনি মর্মান্তিকভাবে প্রাণ হারান।
স্থানীয়রা জানান, ট্রাকের চাপায় নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়, যা উপস্থিত লোকজনকে শোকাহত করে তোলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।