1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাই ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি: লুটের মালামালসহ গ্রেপ্তার ৩ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী নিহত মদনে গরু দিয়া ধান খাওয়ার দ্বন্দ্বে বাচ্চু মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যা তুরাগ তীরে পুণ্যস্নানের মহামিলন মেলা নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন মদনে যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা দিবস পালিত কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন

ধামরাই ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়া এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযানে ২০০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ধামরাই থানার জগৎনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০০ পুড়িয়া হেরোইনসহ মোঃ কবির হোসেন (৩৭) ও মোঃ আলামিন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

গ্রেফতারকৃত কবির হোসেনের বিরুদ্ধে চারটি এবং আলামিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একইদিন রাত ৯টার দিকে আশুলিয়া থানার জামগড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামাদ ভূঁইয়া (৫২) ও সান্নান বাবু (৪২) নামে আরও দুইজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD