বৃহস্পতিবার (২৬ মার্চ)উজিরপুরের মেজর এম এ জলিল স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য জনাব এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
তারপর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এদিন পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার করেছিল। তিনি আরও বলেন, চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং দেশের উন্নয়ন-অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রধান অতিথি উজিরপুর বাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দিবসটি উপলক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচ-কাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ক্রীয়া আয়োজনের মধ্যে ছিল ফুটবল ম্যাচ, ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু খেলা। একই সঙ্গে মিনি ম্যারাথন দৌড় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোঃ দুলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মাজেদ তালুকদার মান্নান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আঃ মোতালেব হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুব গোমস্তা উজিরপুর উপজেলা ধর্ম ও শিক্ষা বিষয়ক সহ সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।
উজিরপুরে মহান স্বাধীনতা দিবসের এ আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।