প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৯:১২ পি.এম
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কালিয়াকৈর বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল উদ্ধার করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ করে আসছিল। অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযান চালিয়ে আনুমানিক তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।