প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৯:১৭ পি.এম
ধামরাইয়ে ও সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই ও সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
রোববার (২৯ মার্চ ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, ২৮ মার্চ রাত ৮টার দিকে ধামরাই থানার কালামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ ওয়ারিদ হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদরা গ্রামের বাসিন্দা এবং কালামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।একইদিন রাত সাড়ে ১০টার দিকে সাভার থানার জয়নাবাড়ী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোঃ আল আমিন (২৮) ও মোঃ খায়রুল মিয়া (৩২) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।