1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. mdshafikulislamsohag76@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চালকের সাহসিকতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ফিলিং স্টেশন আনোয়ারায় বেশি দামে জ্বালানি বিক্রি ৪৫ হাজার টাকা জরিমানা তিতাসে বিয়ের প্রলোভনে তরুণীকে ধারাবাহিক ধর্ষণ, গোপন ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য—অভিযুক্ত বিদেশে পলাতক বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে : প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন, অপরাধ দমনে জোরালো বার্তা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল ‘জিএইউ ধান ৪’ ধানের জাত উদ্ভাবন উজিরপুরে মাঠে জেলেরা: জেলেদের চাল বিতরণ নিয়ে অপপ্রচার প্রতিবাদে ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা মদনে বি’এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

তিতাসে বিয়ের প্রলোভনে তরুণীকে ধারাবাহিক ধর্ষণ, গোপন ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য—অভিযুক্ত বিদেশে পলাতক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, সেই ঘটনার গোপন ভিডিও ধারণ এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক বিদেশে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাড়িয়াকান্দি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে নুরনবী (১৮) প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে একই উপজেলার মানিককান্দি গ্রামের এক তরুণীকে (ছদ্মনাম: শাহনাজ) বিয়ের আশ্বাস দেয়। সেই আশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তাকে নির্জন স্থানে ও নিজ বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আরও উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনার সময় গোপনে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয়। প্রায় দুই বছর পর সেই আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী মারাত্মক সামাজিক হেয়প্রতিপন্নতার শিকার হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিবাদ করলে তাকে শারীরিক নির্যাতনেরও মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় তিতাস থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের এবং কুমিল্লার আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে এক লাখ টাকার রফাদফার
প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার না করে বিদেশে পালিয়ে যেতে সহায়তার অভিযোগও উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে, যা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ সরাসরি অস্বীকার না করে বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী।

বর্তমানে ভুক্তভোগী ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD