1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা মুন্সীগঞ্জে বিনা অপরাধে দিনমজুর শ্রমিককে ভ্রাম্যমান আদালতের ১ মাসের সাজা আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে হুমকি আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিপাকে প্রায় ৪ হাজার শ্রমিক অবহেলা আর অনিয়মে ক্লান্ত গৌরনদীবাসী, অ্যাড: এস এম মনিরুজ্জামান মনির সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক তিতাসে বসন্তকালীন দুর্গাপূজা পরিদর্শনে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া

ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় আব্দুল বারেক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত এগারোটার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া সে নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশা চালক ঢুলিভিটা থেকে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মোড়ে অপরদিক থেকে আসা ঘাতক ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রিক্সা চালক পরে যায় এরপর ঘাতক ট্রাকের চাপায় ওই রিক্সা চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে ধামরাই থানার এসআই জুলফিকার আলী বলেন, ট্রাক চাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ৯৯৯ ফোন দেয়। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD