1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  3. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কোনাবাড়ীতে হোটেলে বাসি খাবার নিয়ে প্রতিবাদে নারীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত জলঢাকায় খোলা বাজারে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়ের বিরুদ্ধে অভিযান ও জরিমানা মুন্সীগঞ্জে বিনা অপরাধে দিনমজুর শ্রমিককে ভ্রাম্যমান আদালতের ১ মাসের সাজা আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে হুমকি আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, বিপাকে প্রায় ৪ হাজার শ্রমিক অবহেলা আর অনিয়মে ক্লান্ত গৌরনদীবাসী, অ্যাড: এস এম মনিরুজ্জামান মনির সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ২ কয়রায় জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান ঝুঁকি ও আতঙ্কে শিক্ষার্থী-শিক্ষক

কোনাবাড়ীতে হোটেলে বাসি খাবার নিয়ে প্রতিবাদে নারীকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি হোটেলে বাসি খাবার পরিবেশন নিয়ে প্রতিবাদ করায় এক নারীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ লাভলী খাতুন (৪০) বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে কোনাবাড়ীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাশেই অবস্থিত মা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি হোটেলে নাস্তা করতে যান। সেখানে তাকে রুটি ও ডাল-বাজি পরিবেশন করা হলে তিনি খাবারটি বাসি ও পঁচা বলে অভিযোগ করেন।

এ সময় হোটেলের কয়েকজন স্টাফ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এক নারীসহ মোট চারজন স্টাফ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর শুরু করে। এক পর্যায়ে একজন স্টাফ গরম লোহার খুন্তি দিয়ে তার বাম হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অন্যরাও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার পরিহিত কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করে এবং গরম তেলে চুবিয়ে হত্যারও চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

ঘটনার পরও অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD