1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও বিলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। দেশব্যাপী খাল পুনঃখনন উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বৃহৎ কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার, সাবেক চেয়ারম্যান ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যয়ে ৪ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হবে। ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি থেকে শুরু হয়ে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না হওয়ায় তা ভরাট হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল। খালটি পুনঃখনন সম্পন্ন হলে শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং সহজে সেচ সুবিধা নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও খাদিজা বেগম বলেন, “সরকারের মূল লক্ষ্য দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এই খাল-খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতা দূর হয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD