1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. emranniloy53@gmail.com : NILOY :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় গুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস কারখানা, জনস্বাস্থ্যে শঙ্কা ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২০ প্রবাসে ঝরল তরতাজা প্রাণ: দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের যুবক দুই দিনের রুদ্ধশ্বাস তল্লাশি শেষ হলো লাশের মিছিলে: কয়রায় দুই জেলের সলিল সমাধি কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

শাহজাদপুরে ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের (১২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ১১ এপ্রিল)  বেলা ৩ টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের এক কৃষক এদিন দুপুরে তার জমি থেকে নেপিয়ার ঘাস কাটতে সেখানে যায়। ওই জমির মাঝখানে অজ্ঞাত এ কিশোরের লাশ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানায়। মূহুর্তের মধ্যে সেখানে শত শত উৎসুক জনতা এসে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম। তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। নিহত লাশের পরনে পাঞ্জাবি ও পাজামা পড়া আছে। দেখে মনে হচ্ছে সে মাদ্রাসা ছাত্র হবে।

উপস্থিত সবার ধারণা তাকে ধরে এনে বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়েছে। এদিকে হত্যাকান্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নিহত কিশোরের পরিধেয় পোশাক দেখে মাদ্রাসা ছাত্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD