
সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ ঢাকার আশুলিয়ায় কার্টুন বাক্সের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আজিজিয়া মাদ্রাসার সামনে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে মোটা কাগজের কার্টুনে ভিতরে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এবিষয়ে আশুলিয়া থানা উপপরিদর্শক (এসআই) শরিফ আহমেদ জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।