
আতাউর রহমান পলাশ, রাজশাহী:
রাজশাহীর কেশরহাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে পৌর কার্যালয় মিলনায়তনে শতাধিক নারীর মাঝে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন মেয়র শহিদুজ্জামান শহিদ। আলোচনা শেষে একটি র্যালি সড়ক প্রদক্ষিণ করে।
এতে কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর যথাক্রমে আবদুস সাত্তার, হাফিজুর বকুল, কফিল উদ্দিনসহ সকল নারী কাউন্সিলর পৌর কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।