
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে (২১ মার্চ) উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মোঃ শাজাহান মিয়া, একুশে টিভির গাজীপুর জেলা প্রতিনিধি অপূর্ব রায়, উপজেলা ক্লাবের সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বাজীব আল আরাফাত, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মীয় বিষয়ক সম্পাদক মীর সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম লিখন, মানব সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সাহিত্য সম্পাদক আবু হানিফ হীরা, আইসিটি সম্পাদক মহসিন উজ্জমান দুর্জয়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।