
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নামাপাড়া এলাকার ভুট্টা ক্ষেত থেকে শ্রী জিৎ চন্দ বাদ্যকার নামের ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র জিৎ চন্দ্র বাদ্যকার স্থানীয় হরিতলা বাজারের সেলুন ব্যবসায়ী ও বাদ্যকার পাড়ার রনজিত কুমারের ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধা ৭টা থেকে নিখোঁজ ছিল ঐ কিশোর। খোঁজাখুঁজির পরে কোথাও না পাওয়ায় পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। শনিবার (৩০শে মার্চ) বিকেলে জমি দেখতে গিয়ে মৃতদেহ পরে থাকতে দেখে এক কৃষক। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত জিৎ এর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে একই গ্রামের শ্রী মিলনের ছেলে বিশ্ব জিৎ ও বিশ্ব নাথ, শ্রী বাটালু সহ ৩জনকে জিজ্ঞেসাবাদের জন্য গ্রেফতার করছে পুলিশ। তবে কি কারনে এ হত্যাকান্ড তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
এ খবর পেয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী- গোবিন্দগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।