
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকার মুন্সি শাহাদাতের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।
রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।
এতে ৭ পরিবারের টিনসেট বেড়ার ঘরসহ সহায় সম্বল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন,উপজেলা সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার শাহাদাত হোছাইন, আকতার আহমদ, মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, ইব্রাহিম, হামিদ হোছাইন, ওমর ফারুক, মোজাহিদ।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।