
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে ফের দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন বাদল মাস্টার।
মদন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা যায়, মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে গত ২০১৬ সালে বিপুল ভোট পেয়ে প্রথমবার বিজয় লাভ করেন উপজেলা কাইটাইল ইউনিয়নের জঙ্গলঠেংগা গ্রামের মৃত রবিউল ইসলামের বড় ছেলে মোঃ বাদল মাস্টার।
কারণবশতঃ মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদটি শূন্য থাকায় নির্বাচন না হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকার পরিচালক (সভাপতি) পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে নেত্রকোনা জোনাল অফিস কর্তৃক ঘোষিত ফলাফলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতা ফের নির্বাচিত হয়েছেন মোঃ বাদল (মাস্টার)।
এ বিষয়ে মদন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ ফিরোজ হোসেন এ প্রতিনিধিকে জানান, মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ বাদল মাস্টারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে দ্বিতীয়বার মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকার নবনির্বাচিত পরিচালক( সভাপতি) মোঃ বাদল মাস্টার বলেন, মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় জন্য মদন ও খালিয়াজুরী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।