
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলার উত্তর আকালিয়া রহমাতাল্লিল আল আমিন এতিম খানা ও মাদরাসা ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিতাস সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতাস সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো.মহসীন মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.সাকিব খান শুভ'র পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন তিতাস সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম সাংগঠনিক সম্পাদক মো.রাসেল ভূইয়া,কোষাধ্যক্ষ রাকিব হাসান সিকদার,প্রচার সম্পাদক এইচ আর হৃদয়,আইন বিষয়ক সম্পাদক মো.সাজ্জাদ হোসেন মাসুম,সদস্য মো.নাজমুল আলম,আলী আহম্মদ, মো.আলী, মামুন আহমেদ, মো.রাসেল মিয়াসহ আর অন্যান্য সদস্য।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।