
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান : নেত্রকোণার মদন উপজেলার বিভিন্ন ঈদগাহের মাঠে ও বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আবহাওয়া অনুকূল ও রোদের তাপ না থাকায় স্বস্তি নিয়েই ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টা ৩০ মিনিটের সময় মদন উপজেলা কেন্দ্রীয় শাহী মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ উপজেলা কেন্দ্রীয় শাহী মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করে পারিবারিক কবরস্থানে দোয়া ও মোনাজাত করেন।
এদিকে উপজেলা পরিষদের সামনে পাবলিক হল মাঠে সকাল ৯ টার দিকে ঈদুল ফিতরের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ পাবলিক হল মাঠে মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া ঈদুল ফিতরের নামাজের জামাত আদায় করেন।
এ সময় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ আমজনতা ঈদুল ফিতরের জামাতের নামাজ আদায় করেন।
পুরো উপজেলায় ঘুরে ঘুরে দেখা যায় বিভিন্ন ঈদগাহ ও বিভিন্ন মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতরের সালাত আদায় করে পারস্পারিক কুশল বিনিময় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।