
গলাচিপা প্রতিনিধি, মোঃ ইমরান পারভেজঃ আজ ১৭ ই এপ্রিল রোজ বুধবার গলাচিপা উপজেলায় গলাচিপা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিবনগর দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরলে পুষ্প অর্পণ ও পরবর্তীতে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন কর্মসূচি আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা ও দশমিনার সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি মহোদ্বয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্, গলাচিপা থানার ইনচার্জ, ফায়ার সাভিস স্টেশন অফিসার, কৃষি অফিসার, গলাচিপা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মবিন্দু সহ সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।