
পরেশ চন্দ্র
যদি খুঁজে পাই তোমাকে এই আমি
কোন এক দিগন্ত জোড়া মেঠোপথে
পরন্ত বিকেল বেলা গোধূলি লগনে।
যদি খুঁজে পাই তোমাকে এই আমি
কোন এক শরতের শেষ বিকেলে
দিগন্ত জোড়া নীল আকাশ নীলে।
যদি খুঁজে পাই তোমাকে এই আমি
কাক ভেজা বৃষ্টিস্নাত কোন এক দুপুরে।
যদি খুঁজে পাই তোমাকে এই আমি
কোন এক শীতের মিষ্টি সকালে।
যদি খুঁজে পাই তোমাকে এই আমি
গ্রীষ্মের ভর দুপুরে নির্জন কোন এক প্রান্তে।
যদি খুঁজে পাই তোমাকে এই আমি
কোন এক গোলাপ রাঙা পুষ্প কাননে
নির্ঘুম রজনী অপলক নয়নে।
যদি খুঁজে পাই তোমাকে এই আমি
কোন এক কবিতার পঙক্তি মালায়
যেখানে আছে শুধু অপার প্রেমের শিহরণ
বয়ে যাওয়া কিছু উষ্ণ প্রেমের স্নিগ্ধতা
আমাকে দিও একটু সেই প্রেমের সজীবতা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।