
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের কড়িকান্দি বাজারের দোকানীসহ বিভিন্ন যানবাহনের পথচারীদের মধ্যে শরবত বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।উপজেলার কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি বাজারের তারা ইলেকট্রনিক্সের প্রোঃ মো.তাইজুল ইসলাম তারা'র উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কড়িকান্দি বাজারের তৃষ্ণার্তদের মধ্যে শরবত বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ তাইজুল ইসলাম তারা,জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, মো. ইয়াছিন, মো. রাসেল,সাদ্দাম হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।