ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে। খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে।
ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে করেছি।
ফলাফল দ্রুত প্রকাশসহ পাঁচ দফা দাবিতে গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পরবর্তী এক বছরের মধ্যে ওএমআর পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।