
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য মন্ত্রনালয়,খাদ্য অধিদপ্তরের,খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী গরীব অসহায় মানুষের ১৫ টাকা কেজি চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার শরিফুল ইসলাম শরিফের নামে। তিনি ধামরাই উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী কার্ডধারীরা চাউল না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসে অভিযোগ করতে। আর সে খবর শুনেই ডিলার ছুটে আসে উপজেলা চত্বরে। সেখানে কার্ডধারিরা ডিলার শরিফুলকে ঘিরে ধরে।পরে সেখান থেকে চাউল দেয়ার আশ্বাসে কার্ডধারীদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ডিলারের ঘরে।জানা যায়, ডিলার যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম তার ইচ্ছে মতোই চাউল বিতরণ করেন। কোন মাসে কার্ডধারীদের চাউল দেন আবার টানা কয়েক মাস চাউল দেন না।
চাউল না দিয়ে নাম মাত্র টাকা দেয়ারও অভিযোগ করেন কর্ডধারীরা। শুধু তাই নয় এই ১৫ টাকা কেজি দরের চাউল না দিয়েই মাষ্টার রুল জমা দেয়ারও অভিযোগ রয়েছে।কার্ডধারী আজিজুল্লাহ বলেন, আমরা চাউল নিতে আসলেই ডিলার শরিফুল বলে চাউল নাই, চাউল আসে নাই, সামনের মাসে আইসো। তিন মাস চার মাস পরপর একবার চাউল দেয়। আবার চাউল না দিয়ে কিছু টাকা দিয়ে দেয়। আমরা ঠিকমতো চাউল পাই না, আমাদেরকে চাউল না দিয়া চাউল অন্য জায়গায় বিক্রি কইরা ফেলায়।কার্ডধারী হনুফা বেগম বলেন,আমাদেরকে তিন মাস চার মাস পরপর একবার করে চাউল দেয়।
এ মাসেও আমাদের চাউল দেয় নাই এজন্য আমরা উপজেলায় আইছি অভিযোগ করতে। এবিষয়ে জানতে চাইলে ডিলার শরিফুল ইসলাম শরিফ বলেন, আমি এদের প্রত্যেককেই চাউল দেবো, সবাইকে আমার দোকানে যেতে বলেছি। তবে তাকে তিন চার মাস পরপর চাউল দেওয়ার বিষয়ে ও চাউল না দিয়ে মাষ্টার রুল জমা দেওয়ার বিষয় জিজ্ঞেস করলে তিনি এড়িয়ে যান।
এ বিষয়ে ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, কার্ডধারীরা চাউল না পেয়ে আমার কাছে এসে অভিযোগ জানিয়েছে, বিষয়টা আমি জানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এ বিষয় নিয়ে আমি আলোচনা করব।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।