
রাজধানীর বকশীবাজার শিক্ষা বোর্ডের পাশে বাস চাপায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. এইচ এম আদনান জানান, তিনি নিজে মৌমিতা বাসের যাত্রী ছিলেন। বাসটি শিক্ষাবোর্ডের পাশের মোড় ঘুরতে ওই ব্যক্তিকে দেওয়ালের সঙ্গে চাপা দেয়। এতে ওই লোকটি গুরুতর আহত হন। তখন তিনিসহ বাসের কয়েকজন যাত্রী মিলে ওই ব্যক্তিকে হাসপাতালে নেন এবং সেখানে তার মৃত্যু হয়। বাসটি জব্দ করে তার চালককে ঘটনাস্থলে লোকজন ধরে রেখেছেন।
হাসপাতালে নিহত ব্যক্তির ভাই আমির হোসেন জানান, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বাবার নাম মীর মোহাম্মদ সাহেদ। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন তারা এবং নিহত আনোয়ার বুয়েটের গাড়িচালক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ মর্গে রাখা আছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।