
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় থানা পুলিশের অভিযানের চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদ ও এস আই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (২৬) ও সিডষ্টোর বাজার এলাকা থেকে মিলন মিয়া(২৫) কে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিডস্টোর বাজার এলাকায় শিপন মিয়ার অটোরিকশার গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় অটোরিকশাটি জব্দ করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন যাবত চোর চক্রটি অভিনব কায়দায় অটোরিকশা চুরি করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে ভালকা মডেল থানা পুলিশের একদল চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও মিলন মিয়াকে আটক করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে।তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।