
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. আরিফুল ইসলাম হালদারের পক্ষে উঠান বৈঠক হয়েছে।
বুধবার (১৫ মে) বিকাল ৫ ঘটিকায় দিকে উপজেলার বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ উঠান বৈঠক হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাড়খাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু হালদার।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান খুকু হালদার বলেন আগামী ২১ তারিখে মা-বোন সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। সীল মারার দিন আর নেই। আমরা আপনাদের পাশে আছি। আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।
তিনি বলেন, এখানে যারা আছেন সবাই আমার পিতার সমতুল্য। আপনাদের সাথে আমার পিতার সুসম্পর্ক ছিলো। তাই এখন আপনাদের কাছে দাবি নিয়ে এসেছি। আপনাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে ।
হেলিকপ্টার মার্কায় একটি ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।তিনি আরও বলেন, আমার ও আমাদের পরিবারের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে। এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আপনারা ভোটের মাধ্যমে এর জবাব দিবেন।
উঠান বৈঠকটির সভাপতিত্ব করেন এলাকার প্রবীন ব্যাক্তিত্ব মোঃ আলমাস ছৈয়াল এবং আমির হোসেন হালদারের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন মৃধা,জালাল হোসেন মৃধা, দুলাল হোসেন বাঙ্গা,লালু ফকির,কাদির ছৈয়াল,মোবারক হোসেন মৃধা,কাদির বাউল,মোঃ মমিন মৃধা, মুরাদ হালদার , মোস্তফা ছৈয়াল ,দিদার মৃধা, মামুন খালাসি, মিজানুর রহমান ,আশা খান, আওলাদ হোসেন মৃধা, রশিদ ঢালী, জসিম মৃধা,ফেধু মৃধা,, হাফেজ মাওলানা কালাম,আদর হোসেন বেপারী ,আক্তার হোসেন সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।