
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ঘাড়মোড়া রোডে মোটর সাইকেল ও নসিমন সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন গুরতর আহত হয়েছেন।নিহত রাজমিস্ত্রী আকাশ (২০) মিরশ্বিকারী পূর্বকান্দির গ্রামের শহীদ মিয়ার ছেলে।আহতরা হলেন একই গ্রামের রিপন মিয়ার ছেলে সাইফুল (১৭) , ডালিম মিয়ার ছেলে ফারহান (১৭)। আহতদের ঢাকা রেফার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে ছোট ঘাড়মোড়া মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা যায়,নিহত আকাশ দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলে ঘারমোড়া বাজারে ঘুরতে যায়। আসার পথে হোমনা থেকে আসা ছোট ঘারমোড়া মসজিদ সংলগ্ন নসিমন সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে মোটরসাইকেল চালকসহ তিন জন গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালক আকাশকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা রেফার করা হয়।
এ ঘটনায় পুলিশ নসিমনকে আটক করেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগেই আকাশের মৃত্যু হয় এবং আহত দুই জনকে ঢাকা রেফার করা হয় । হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।