
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম :
রাজারহাট থানার এসআই প্রণয় চন্দ্র, এএসআই মোঃ হাসানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানকালে অদ্য (২৫ মে) ভোর রাত অনুমান ০৪.৪৫ ঘটিকার সময় রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী মোঃ ইব্রাহীম(৪৭), পিতা-মৃত মকছার আলী, গ্রম-জয়কুমর, ইউপি ২ ছিনাই, থানা-রাজারহাট, জেলা- কুড়িগ্রামকে ১৮ বোতল মাদক ফেনসিডিল ও ১২ বোতল স্ক্যাফ সহ রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন হতে মাদক ব্যবসা করিতেছিল মর্মে জানা যায়।
এ সংক্রান্তে রাজারহাট থানার মামলা নং ০৯, তাং- ২৫/০৫/২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৪(খ)/৪১ রুজু করা হয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।