
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কাজিপুরা এলাকায় মসজিদের সামনে গাঁজা চাষের অভিযোগে আশরাফুল ইসলাম বাদল নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় র্যাব-১২ সদস্যরা বাগান থেকে বিপুল পরিমাণ গাঁজা গাছ উত্তোলনপুর্বক জব্দ করেছে।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার কাজিপুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রামের শত শত নারী-পুরুষ গাঁজা গাছ দেখতে ভিড় জমায়।
র্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার (অপস) ওসমান গনি জানান, কাজিপুরা গ্রামে মসজিদের সামনে একটি বাগানে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ২ কাঠা জমির উপর বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তা গাঁজা গাছগুলো উত্তোলনপুর্বক গাড়ি যোগে র্যাব-১২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
তিনি আরো জানান, গাঁজা গাছ চাষের অভিযোগের বাগান মালিক কাজিপুরা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।