
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আকালু চন্দ্র রায়(৪৮)নামে এক মুদি দোকান ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও বারোঘরিয়া বাজারে তার নিজ দোকান ঘর থেকে আকালুর মরদেহে উদ্ধার করা হয়।আকালু বারোঘরিয়া গ্রামের মৃত ছতিশ চন্দ্র রায়ের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন এবং গত ১০ খেকে ১৫ দিন যাবৎ তিনি এ সমস্যায় ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আকালু চন্দ্র প্রতিদিনের ন্যায় সকালে দোকানে চলে যায়। তার স্ত্রী তাকে ভাত খাওয়া জন্য দোকানে ডাকতে গেলে দোকানের দরজা বন্ধ দেখতে পেয়ে ফাঁক দিয়ে দেখে দোকান ঘরের শরের সাথে ফাঁস লাগা অবস্থায় আকালুর মরদেহ ঝুলছে।
এসময তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এডিএম'র অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।