
সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রাক্তন ছাত্র হিসেবে ছাত্র ও সাবেক ভিপি জুয়েল রানা ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফরাজী হাসপাতাল লিঃ ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার এর চেয়ারম্যান, স্বাস্থ্যবন্ধু ডাঃ আনোয়ার ফরাজী ইমন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক - সি,আই,পি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৮ জুন) বিকাল ৫টার সময় নবীনগরের জয় রেস্তোরাঁর ২য় তলার হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে ফুল দিয়ে বরণ করা হয় অতিথিদেরকে।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ডাঃ আমিনুল ইসলাম, পরিচালক সুপার মেডিক্যাল হাসপাতাল, সাভার, ঢাকা।
এসময় প্রধান সমন্বয়কারী মোঃ মনসুর হোসেন মানিক, (গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় ব্যাচের ছাত্র ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর প্রচার সম্পাদক) এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবুল হোসেন, বিশেষ অতিথি শেখ সিরাজুল ইসলাম পিপিএম অফিসার ইনচার্জ ধামরাই থানা ও নির্মল কমার ইন্সপেক্টর অপারেশন আশুলিয়া থানা।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক প্রদান সহ উপস্থিত সকলকে রাতের ডিনার এর মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।