
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মো.- রায়হান ( ৩২)নামে এক ড্রাইভার নিহত হয়েছে গুরুতর আহত হয়েছেন আরো একজন।
সোমবার (১০ শে জুন) সকালের দিকে খোচাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক খোচাবাড়ি নামক স্থানে পৌঁছালে এসময় পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে একটি ট্রাক্টর উঠতে গেলে ধাক্কা খায় এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মো. রায়হানকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে পঞ্চগড় থানার হাইওয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর দুটি গাড়ি আটক করা হয়ছে।আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।