
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মজিদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১ টার দিকে মজিদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম আরিফুল হক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন মজিদপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রমিজ উদ্দিন মিয়া।এসময় উপস্থিত ছিলেন অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।