
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের মধ্যে মলম পার্টি ও একটি প্রতারক চক্র বিভিন্ন জায়গায় ত্রাস করে সেই ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশের সকল সদস্য সতর্ক রয়েছে। সব জায়গায়ই নজরদারি রয়েছে তাদেরকে পেলে আটক করে থাকি।
আপনাদের প্রতি আহ্বান এ ধরনের আলামত থাকলে কর্তব্যরত পুলিশদের জানাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান, এডিশনাল ডিআইজি বরকতউল্লাহ খান, অতিরিক্ত আইজিপি শামসুল ইসলাম, এডিশনাল এসপি নাজমুল সাকিব খান, নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা। এর আগে অতিরিক্ত আইজিপি ড্রোনের মাধ্যমে যানজট নিরসনের কার্যক্রম উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।