
ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও সতর্কতা জানিয়েছেন ঢাকা ডিএমপির সাব-ইন্সপেক্টর মোঃ মনসুর হোসেন মানিক।
বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা ডিএমপির সাব-ইন্সপেক্টর মনসুর হোসেন মানিকের একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, আসন্ন ঈদকে ঘিরে সক্রিয় হয়েছে উঠেছে মৌসুমি অপরাধী চক্রের দল। শুধু ঢাকা সহ সারা দেশের অনেক শহর গুলোতেও সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার নানা ধরনের ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক দল। ঈদ যতই এগিয়ে আসছে ফলে বেড়েছে মানুষের অবাধ চলাফেরা। মানুষ শহর থেকে নিজ জন্মভূমি নাড়ীর টানে আসতে আরম্ভ করেছে গ্রামে। এই সুযোগে প্রতারক দল বিভিন্ন রুপে মানুষের সম্পদ সহ অর্থালংকার লুট করে নেওয়ার প্রভাব বিস্তার করছে। শপিংমলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বেড়েছে মানুষের ছোটাছুটি, বেড়েছে যান চলাচল। আর এ সুযোগেই তৎপরতা শুরু করেছে অপরাধীরা।
ঈদকে ঘিরে প্রতিবছরই ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এই সব বিষয় গুলো থেকে সকলকে সতর্ক ও সজাগ থাকা অতি জরুরি। ঈদুল আজহা উপলক্ষে এলাকার বিভিন্ন স্হানে বসেছে পশুর হাট। এই হাট গুলোতে মানুষ আল্লাহ তায়ালা নৈকট্য লাভের আশায় পশু কুরবানী করার নিমিত্তে পশু ক্রয়ে ব্যস্ত সময় পার করছেন।
ঈদুল আজহায় মানুষ ক্যাশ টাকা, মূল্যবান জিনিসপত্র বহন করে আর এই সুযোগে শহরগুলোতে চুরি-ছিনতাই বেড়ে যায়। ফলে জনজীবনে ভোগান্তি নেমে আসে।
এই সময় গুলোতে রাজধানীর বাসাবাড়ির দরজার তালা ভেঙে দুর্র্ধর্ষ চুরির ঘটনাও ঘটতে পারে। দিন দিন শহর ও পাড়া-মহল্লায় দিনে কিংবা রাতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা থেকে সতর্ক থাকতে হবে। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের ঘটনার বিশেষ তৎপর রয়েছে প্রশাসনের। তারা সবসময় বিভিন্ন পয়েন্টে তাদের অভিযান অব্যাহত রেখেছেন। শহরে বসবাসের জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা। আগের চেয়ে বিরামপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এখনো থেমে নেই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা। হরহামেশাই এসব ঘটনার খবর মিলছে।
দুর্বৃত্তরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিরিবিলি সড়ক, শহরের মোড়ের বাজার ও বাস টার্মিনালের আশপাশের এলাকায় এইসব কাজ করার পাঁয়তারা করছে। ঈদ সামনে রেখে গরু চুরির প্রবনতা রোধে সতর্ক হতে হবে। ঈদের হাটগুলোতে দালালদের তৎপরতা বাড়তে পারে সেদিকে খেয়াল রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য। পাশাপাশি যেকোনো সমস্যাই সাধারণ মানুষ অনলাইনে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা গ্রহণ করতে পারবে। ঈদকে ঘিরে উড়তি বয়সের ছেলেরা বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকগণের দৃষ্টি রাখা একান্ত জরুরি। পাশাপাশি মাদকদ্রব্যের প্রবণতাও বাড়তে পারে সেদিকেও অভিভাবকগণের দৃষ্টিপাত জরুরি হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে ঘর মুখী মানুষেরা সতর্কতায় রাস্তা চলাচলে মনোযোগ তৈরি করতে হবে।
ঢাকা ডিএমপির সাব-ইন্সপেক্টর মোঃ মনসুর হোসেন মানিক আরও জানান, সকল মানুষ এ ঈদে নির্বিঘ্নে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দে ভরে উঠুক সকলের জীবন এই রইল আমার একমাত্র প্রত্যাশা।
পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী সহ বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।