
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ধামসোনা ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন খাঁন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।
মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ–উল আযহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদ–উল আযহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সস্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়।
ঈদুল আযহার শিক্ষাও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করা উচিত বলে তিনি মনে করেন। তিনি দেশবাসীর কল্যাণ কামনা করেন। তিনি আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। সকলকে জানাই ঈদ মোবারক!
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।