
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে নবজীবন ব্লাড কানেকশন গ্রুপ এর আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৪.জুন শুক্রবার সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়কে ও টেকেরহাট আবাসিক এলাকায় বর্ণাঢ্য র্যালি করা হয়। পরে দুপুরে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রক্তদানে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল।
বিশেষ অতিথি ছিলেন রাজৈর উপজেলা যুবলীগের আহবায়ক রিজওয়ানুল হক রেজন,মাদারীপুর জেলা যুব একতা পরিষদের সভাপতি ও মানবাধিকার রাজৈর উপজেলা শাখার সভাপতি এইচ এম এনামুল বাঘা, নিরাপদ চিকিৎসা চাই প্রতিষ্ঠাতা এডভোকেট মশিউর রহমান পারভেজ, তরুণ পরিবার প্রতিষ্ঠাতা সোহাগ হাসান, খালিয়া ইউপি সদস্য আরিফ শেখ সহ নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের প্রতিষ্ঠাতা আজগর শেখ ও তরিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।