
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে কহিনুর বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।বৃহস্পতিবার (২০ জুন) সকালের দিকে উপজেলার আমতা ইউনিয়নের কাচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কহিনুর বেগম ওই এলাকার বাসিন্দা। নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার কহিনুর বেগম তার নাতনির বিয়ে উপলক্ষে বুধবার রাতের দিকে আদা-রসুন ব্লেন্ডের কাজ করছিলেন পাশের বাড়িতে। আদা রসুন ব্লেড শেষে বাড়িতে আসার সময় পাশের ঝোপ থেকে এসে একটি সাপ তার পায়ে কামড় দেয়।
চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।আমতা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, বাড়িতে কাজ করার সময় তাকে সাপ কামড় দেয়। পরিবারের ধারণা, দাঁড়াস সাপ তাকে কামড় দিয়ে থাকতে পারে। হয়তো আতঙ্কে তার মৃত্যু হয়েছে।ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, সাপটি কি সাপ তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।