
সাকিব হাসান রনি, ফটো সাংবাদিক বরিশাল :
বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার গৌরনদী উপজেলা পরিষদের ৩ বারের হ্যাট্রি নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন মুন্সী।
গত শনিবার (২২ জুন) বিকেলে দক্ষিণ বঙ্গের আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস, জেলা আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশীক আব্দুল্লাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।