প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৪, ৩:৩৪ পি.এম
জাবির সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ মারা গেছেন

সাভার (ঢাকা) প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী সালেহ আহমেদ আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল ৫টা ৫৫মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক সালেহ আহমেদ ১৯৮৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার মেয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার প্রথম জানাজা আজ বাদ যোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত ও দ্বিতীয় জানাজা বাদ আসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মেয়ে অধ্যাপক মেহেরুন আহমেদ পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
স্যারের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবার গভীর শোকাহত।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।