
রাজধানীর আশুলিয়ায় মাদক, সন্ত্রাসী কর্মকান্ড ও কিশোর গ্যাং আতংকে জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে।
আশুলিয়ার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে অজ্ঞাত লাশ, ঘটছে ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনা সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড। তবে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে যথেষ্ট তৎপর, কিন্তু এরপরও থেমে নেই এধরনের অপরাধ।
পুর্বশত্রুতার জেরে গত ১৯ই জুন রাতে আশুলিয়ার ভাদাইল সাধু মার্কেট এলাকায় চিহ্নিত সন্ত্রাসী জাকির হোসেন, ফরিদ নামের এক যুবককে বেধড়ক মারধর এবং লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে আহত করে ছিনিয়ে নেয় ২৫ হাজার টাকা।
এ বিষয়ে ভুক্তভোগী ফরিদ মিয়া আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ সুত্রে জানা যায় মোঃ ফরিদ মিয়া (২৭) গাইবান্ধা থেকে এসে ভাদাইল সাধু মার্কেট এলাকায় পারুল এর ভাড়া বাড়ীতে থেকে ঢাকা ইপিজেড এর একটি পোশাক কারখানায় চাকুরি করেন। গত ইং ১৯ জুন সন্ধা অনুমান ৭.০০ টার সময় সাধু মার্কেট এলাকায় রনির বিকাশের দোকানে টাকা পাঠানোর উদ্দেশ্যে যাবার পথে মাদকাসক্ত চিহ্নিত সন্ত্রাসী জাকির হোসেন, ফরিদ মিয়ার পথ আগলে এলোপাতারিভাবে কিল, ঘুশি ও লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে তার সাথে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা ফরিদ মিয়াকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ফরিদ মিয়া জানান, ঐদিন জাকির হোসেন আমাকে মারধর করে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
আশুলিয়া থানায় অভিযোগ দায়েরের পর থেকে জাকির হোসেন আমি সহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ও আপোষ এর জন্য চাপ দিচ্ছে আমরা আতঙ্কে রয়েছি।
অনুসন্ধানে জানা যায়, জাকির হোসেন প্রায় প্রতিনিয়তই ঘটাচ্ছে মারধর সহ এধরণের বিভিন্ন ঘটনা, জাকির আতংকে এলাকা ছাড়তে শুরু করেছে ভাড়াটিয়ারা। ভাদাইল সাধু মার্কেট এলাকায় টর্চার সেল নামে খ্যাত জাকির হোসেনের একটি অফিস রয়েছে, যা জাকিরের আদালত নামেও পরিচিত, যেখানে এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিচার করেন জাকির হোসেন। জাকিরের সেই আদালতের বিচারক উকিল তিনি নিজেই।
আইন কানুনের তোয়াক্কা না করে এভাবে বিচার বসিয়ে লোকজনকে পেটানো এবং অর্থদণ্ড দেয়ার বিষয়টি কতটুকু যৌক্তিক জানতে চাইলে জাকির হোসেন বলেন, আমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমি এক সময় যুবলীগের নেতা ছিলাম, এবং আমার চাচা আবু সাদেক ভূঁইয়া ধামসোনা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মেম্বার, তাই এলাকার যে কোন ঘটনার বিচার করার অধিকার ও ক্ষমতা আমার রয়েছে।
এলাকাবাসী বলছেন, জাকির হোসেন একজন খারাপ প্রকৃতির লোক ভাদাইল সাধু মার্কেটে সে একটি অফিস নিয়ে বিভিন্ন অপরাধ করে এলাকায় আতংক সৃষ্টি করেছে। তার অত্যাচারে দোকান সহ ব্যবসা ছাড়তে শুরু করেছে দোকানিরা, তারা আরও জানান স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন জাকির, যা দেখার যেন কেউ নেই।
জাকির ইতিপূর্বেও এই এলাকায় এধরণের অনেক ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে আশুলিয়া সহ দোশের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলাসহ অভিযোগ।
এব্যপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা (উপ-পরিদর্শক আশুলিয়া থানা) মোঃ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবার বলছেন অভিযোগ দায়ের প্রায় এক সাপ্তাহ পার হলেও এখনো গ্রেফতার হয়নি জাকির, জাকির এলাকায় বহাল তবিয়তে রয়েছে, মামলা তুলে না নিলে এবং আপোশ না করলে এর পরিণাম হবে ভয়াবহ, বলে বাসায় এসে হুমকি দিচ্ছে, আমরা আতংকে রয়েছি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।