1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

সালথায় দু’গ্রুপের সংঘর্ষ: পুলিশের গাড়ি ভাংচুর, আহত ৬

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গাছ কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় পুলিশসহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলা গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া দক্ষিণ পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের নাম পাওয়া যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে শটগানের এক রাউন্ড লেডবল ফাঁকা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনা স্থল থেকে নারীসহ ৩ জনকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন, ভাবুকদিয়া দক্ষিণপাড়া গ্রামের সামাদ মোল্লার স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে সাইদুল মোল্লা (২৩), রুস্তম মোল্লার স্ত্রী ঝরনা বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ মোল্লা(৫৫) তার প্রতিবেশী সুজন মোল্লা (৩৫) মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ বিকালে সামাদ মোল্লা ও তার লোকজন জোরপূর্বক বিরোধীর জমি থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এ মর্মে সুজন মোল্লা কর্তৃক ৯৯৯ -এর ফোন পেয়ে সালথা থানার কিলো পার্টির ইনচার্জ এসআই আবু রায়হান নুর ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে সামাদ মোল্লাসহ তার পক্ষের ফিরোজা বেগম(৪০), সাইদুল মোল্লা (২৩),ঝরনা বেগম (৪০) ইউনুস মোল্লা (৩৬), পিতা-আজিম উদ্দিন মোল্লাসহ আরো ৮ থেকে১০ জন পুলিশের সামনে লাঠি সোটা দিয়ে সুজন মোল্লাকে পিটাতে থাকে। পুলিশ উভয় পক্ষের লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু উল্লেখিত আসামিগণ শান্ত না হয়ে পুলিশের উপর চড়াও হয়। বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে পুলিশ সদস্য শফিকুল ইসলাম এর বাম হাতের কব্জিতে নীলা ফোলা জখম করে এবং পুলিশের সরকারি লেগুনা গাড়ির সামনের গ্লাসে থাপ্পড় দিলে গ্লাস ফেটে যায়। কিন্তু উশৃঙ্খল লোকজন আরো উত্তেজিত হলে কর্তব্যরত পুলিশ সদস্যের ১৩৩৪ জেলহক তার নামীয় ইস্যুকৃত শটগান হতে এক রাউন্ড লে ডবল ফাঁকা ফায়ার করলে উশৃঙ্খল লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ভাবুকদিয়া গ্রামে পুলিশের একটি টিম যায়। সেখানে গিয়ে তারা দেখেন, জমিজমা সংক্রান্ত নিয়ে বিরোধের জেরে একজন আরেকজনের গাছ কেটে নিচ্ছে। এতে বাধা দিলে পুলিশের উপর চড়াও হয় স্থানীয়রা। একপর্যায় পুলিশের উপর হামলা চালায় ও তাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে তারা। পরে শর্টগানের এক রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ।

তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশের ২-৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে দুই জন নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD