
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার সাইদুল ইসলাম।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমাদের কুমিল্লা প্রতিনিধি তাপস চন্দ্র সরকার এর পাঠানো তথ্য চিত্র নিয়ে বিস্তারিত ডেক্স রিপোর্টে।
ওই মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলা নানাহ সমস্যার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন।
সভায় জেলার আইনশৃঙ্খলার উন্নয়নসহ নাগরিকদের শান্তিতে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার সাইদুল ইসলাম। তিনি কুমিল্লাবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ওই সভায় অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান, কাজী মো. মতিউল ইসলাম, মোহাম্মদ নাজমুল হাসান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাজেশ বড়ুয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোঃ সাইদুল ইসলাম।
জানা যায়- সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম ২৫তম বিসিএস (পুলিশ) এর মাধ্যমে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
কর্মজীবনে অসাধারণ কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই চৌকস কর্মকর্তা বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম, পিপিএম ও একাধিকবার আইজিপি ব্যাজ অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিণী মোছাম্মৎ আসমা ইসলাম পাপড়ি পেশায় একজন শিক্ষক।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।