
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে গণধোলাই দিয়ে চার যুবককে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে ।
আটককৃত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর পৌর এলাকার বক্তারপুর গ্রামের শাজাহানের ছেলে মিজানুর ( ২০), টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ডাব নাজুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে তুষার (২০) সিরাজগঞ্জ সদর উপজেলার চর মাশা পাড়া এলাকার মানিক শেখের পুত্র তরিকুল ইসলাম (২১) টাংগাইল সদর উপজেলার ছিটকিবাড়ি গ্রামের মোতাহার হোসেনের পুত্র হৃদয় মিয়া (১৯) স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ,বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় আটককৃত ঔ ব্যক্তিরা সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিল ।
এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা গুলো অসামঞ্জস্যপূর্ণ উত্তর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে । এলাকাবাসী তাদেরকে রশি দিয়ে বেঁধে আটক করে গণধোলায় দিয়ে পুলিশকে খবর দেয় । পুলিশ গঠনা স্থল থেকে ওই চার যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মামুনুর রশিদ জানান আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।