
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার:
মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় দুগ্ধপোষ্য ২ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মা। বুধবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে বসে থাকে। পরিবারে লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পত্তির দুই শিশু সন্তান। একজন ৩ বছর বয়সী জান্নাত, অপরজন ১ বছর বয়সী মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়া‘র বাড়িতে এসে থাকেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার চিকিৎসা চলছিল।
বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে সে দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। মাদারীপুর সদর থানা পুলিশ দরজা ভেঙ্গে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর ২ শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচ এম সালাউদ্দিন জানান, মা তাহমিনা আক্তারকে আটক করে থানা হেফাজতে রেখে। ২ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।