
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আমি চিকিৎসকদের যেমন মন্ত্রী রোগীদেরও মন্ত্রী, চিকিৎসকদের সুরক্ষা দিবো রোগীদেরকেও সুরক্ষা দিবো। নীতিমালা অনুযায়ী গ্রামে ডাক্তাররা আসবেন আসলে তাদের বাসস্থান ও নিরপত্তার ব্যবস্থা করতে হবে। কোন রোগীর প্রতি কোন চিকিৎসক ভায়েরা অবহেলা করে তার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
আজ ১৩'জুন শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২৫ কোটি টাকা ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস ও জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অধিদপ্তরের সচিব জাহাঙ্গীর আলম,
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অধিদপ্তরের মহারিচালকক অধ্যাপক ডা: এ বি এম খুরশিদ আলম, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।