
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর জয় মৃর্ধা নামে এক স্কুল ছাএের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পলাশ উপজেলার পারুলিয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে ওই স্কুল ছাএের লাশ উদ্ধার করা হয়। নিহত জয় মৃর্ধা রামাইনন্দী গ্রামের ফজর আলী মৃর্ধার ছেলে। পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এস এস সি পরীক্ষায় পাশ করেছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গতকাল রাত ৮ টার দিকে জয় মোবাইলে টাকা রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। তার কোন খোঁজ না পেয়ে সকালে পলাশ থানা পুলিশের সহযোগিতা কামনা করেন। বুধবার দুপুরে স্হানীয়রা প্রতিবেশি রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই ছাএের মৃতদের পড়ে থাকে দেখে। পরে পলাশ থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।