
স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার রাজশাহী- নওগাঁ মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহনপুর উপজেলার রায়ঘাটী ইউনিয়নের বড়াইল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবদুল্লাহ (১২) এবং একই গ্রামের ভ্যানচালক সিরাজ আলী (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বড়াইল গ্রামের ভ্যানচালক সিরাজের ভ্যানে চড়ে বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস (৪০), তার মেয়ে নাফিসা (১৪) এবং ছেলে আবদুল্লা কেশরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছালে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয়রা অন্যান্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মৃতদেহ উদ্ধারসহ বাস আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।